শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সোনারগাঁয়ে চুন কারখানাসহ ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি চুন কারখানাসহ পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পানাম নগর ও দুলালপুর এলাকায় তিনটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

অভিযানে দুলালপুর এলাকায় একটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ উৎপাদন কাজে ব্যবহৃত তিনটি ভাট্টি এক্সেবেটর দিয়ে গুঁড়িয়ে দেয় তিতাসের অভিযানকারী ভ্রাম্যমাণ আদালত।

এরপর পানাম সিটি এলাকার প্রায় ৬কিঃমিঃ বিস্তৃত দুই হাজার বাসাবাড়ি পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ ও রাইজার। একই সঙ্গে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগের স্থলগুলো অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীগন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ আর্থিক জরিমানাসহ মামলাও দায়ের করছি। আমাদের এই অভিযান পরিচালনা চলমান থাকবে পাশাপাশি এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...