শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ফেসবুকে ছড়িয়ে পরা অস্ত্র হাতে ভাইরাল যুবক পুলিশের জালে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল যুবক পুলিশ অভিযানে আটক।
জানা গেছে, আটককৃত ভাইরাল ওই যুবকের নাম সাবিদ হোসেন (২০)। তিনি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম দর্পনের ছেলে। সাবিদ স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আড়াইহাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদ হোসেনকে সনাক্তকরণের মাধ্যমে আটক করে। তবে ভিডিওতে দেখানো অস্ত্রটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
আটক সাবিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিডিওতে দেখানো অস্ত্রটি তার নয়, ঢাকা থেকে তার দুজন বন্ধু এসেছিল। সেটি তাদেরই অস্ত্র।
কৌতুহলবশত সাবিদ অস্ত্রটি হাতে নিয়ে ছবি ফেসবুকে ছেড়ে দেয়, তাদের মধ্যেই এক বন্ধু ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
তিনি আরও জানান, আটক সাবিদের দেয়া তথ্যমতে ওই দুই বন্ধুকে খুঁজে বের করার অভিযান চলছে। তাদেরকে আটক করতে পারলে অস্ত্রটি উদ্ধার সম্ভব হবে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যেই ভিডিওটি ছড়িয়ে দেন তারা।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...