শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তরুণীর নাম হাসিনা (২৯), চট্টগ্রাম কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিন হ্নীলার জালাল আহম্মেদের মেয়ে।

পুলিশ ও পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, হাসিনা দুপুর তিনটার দিকে পাসপোর্ট করার জন্য আবেদন করেন। পরবর্তীতে কাগজপত্র যাচাই-বাছাই করার সময় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা শনাক্ত করেন তিনি রোহিঙ্গা।

এ ঘটনা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশী “পাসপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় অফিসের কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করেন।এরপর পুলিশকে অবহিত করা হলে আমরা দ্রুততম সময়ে সেখানে উপস্থিত হয়ে রোহিঙ্গা হাসিনাকে আটক করে থানায় নিয়ে আসি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দালালের মাধ্যমে বাংলাদেশি নাগরিক সেজে অর্থের বিনিময়ে পাসপোর্ট তৈরি করে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ আটকের চেষ্টা চালানো হচ্ছে, আশা করছি দ্রুততম সময়ে মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...