শিরোনাম
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ

চাঁদপুরের ক্ষুদে মেসি সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

 

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর জেলা প্রতিনিধি।।

মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন।

সাড়ে পাঁচ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়স থেকেই তার ফুটবল খেলার শুরু। প্রতিদিন বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে সে তার ড্রিবলিং ও স্কিল দিয়ে সবার নজর কাড়ে। তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই তারেক রহমান ও আমিনুল হকের নজরে আসে।

সোহানের বাবা সোহেল প্রধান এই উদ্যোগের জন্য তারেক রহমান ও আমিনুল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ছেলেকে আজকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আমার ছেলে একদিন অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে।’

আমিনুল হক জানান যে, তারেক রহমানের নজরে আসে সোহানের ফুটবল খেলার ভিডিও। তিনি তাৎক্ষণিকভাবে সোহানের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব নেওয়ার কথা বলেন। তিনি আরও জানান, সোহানের জন্য ফুটবল খেলার সব সরঞ্জাম ও কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা পায়, সে জন্য প্রতি মাসে একটি সম্মানজনক আর্থিক অনুদান দেওয়া হবে।

আমিনুল হক বলেন, বিএনপি সব সময় এই পরিবারের পাশে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ তৈরি করবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...