শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য ঢাকাস্থ দূতাবাসের বার্তা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা) দূতাবাস ভিসা আবেদন ও সাক্ষাৎকারের মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

দূতাবাস জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিসাপ্রার্থীদের উদ্দেশে এ সতর্কতা জারি করা হয়।

পোস্টে বলা হয়, আপনার বিরুদ্ধে কোনো অপরাধমূলক দণ্ড থাকলে, তা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

এছাড়া কনস্যুলার কর্মকর্তারা ভিসাপ্রার্থীর অপরাধ সংক্রান্ত রেকর্ড, আগের লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য সহজেই জানতে পারেন বলেও উল্লেখ করা হয়। তাই আবেদনকারীদের প্রতি আবেদন ও সাক্ষাৎকারে সত্য তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ১০ জুলাই এক ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

সে সময় দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানায়, আবেদনপত্রে দেয়া সব তথ্য সঠিক ও সত্য বলে নিশ্চিত হয়ে তবেই তা জমা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে বলে স্পষ্ট জানিয়েছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...