শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

না’গঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালের সম্মুখ্যে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ-৩

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জস্থ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগে ২  দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আড়াই বছরের অসুস্থ এক শিশুকে নিয়ে যেতে হাসপাতালে যেতে গাড়ি চালু করতেই হঠাৎ অ্যাম্বুলেন্স বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এতে চালকসহ অ্যাম্বুলেন্সে উঠে বসার প্রস্তুতি নেওয়া রোগীর এক স্বজনও দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক বিজয়(৩০) ও বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার রোজিনা বেগম (৫০)।

অ্যাম্বুলেন্সের সামনেই দাঁড়ানো বোন ফরিদা বলেন, তার নাতি আয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শীতলক্ষ্যা নদী পেরিয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকার বিশেষায়িত একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনরা বেসরকারি একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন।কিন্তু “অ্যাম্বুলেন্সে ওঠার আগেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। প্রচন্ড তাপে আমরা সবাই ছোটাছুটি করে পালাই। কিন্তু কাছাকাছি থাকায় রোজিনার পা জ্বলসে গেছে।”

আগুনের খবর পেয়ে হাসপাতালের পাশে মন্ডলপাড়া স্টেশনের একটি দল আগুন নেভায় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, “বেসরকারি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। রোগী উঠার আগে চালক ইঞ্জিন চালু করতেই স্পার্ক থেকে ভেতরে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে চালক ও রোগীর একজন স্বজন দগ্ধ হন।”
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই চালককে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় বলে জানান আব্দুল্লাহ আল আরেফিন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...