শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয়ধারী দালাল গ্রেপ্তার

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।

 

 

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া সাংবাদিক পরিচয়ে পাসপোর্টের দালালি করতে এসে ধরা পড়া শফিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।

পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।

তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এ বাবদ টাকা নেন। কিন্তু ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে ‘আমাদের জাগরণ’ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে উল্লেখ করা আছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, “আমরা দালালচক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। সাংবাদিক পরিচয় বা যেকোনো ভুয়া পরিচয়ে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে দালালদের স্থান নেই। এ ধরনের অপকর্ম দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...