শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় নারীসহ গ্রেপ্তার-৪

 

ছবি: সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামী

 

 

গাজীপুর প্রতিনিধি।।

 

গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন।

শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান।

তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে আরেক আসামী স্বাধীনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই হত্যা ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন করতে শনিবার (০৯ আগস্ট) তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করছি দ্রুতসময়ে এই মামলার রহস্য উন্মোচন করা সম্ভবপর হবে। এ ঘটনায় অপর আসামিদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে আটটায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...