শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

পলাশবাড়ীতে এসএসসিতে ফেলের শোকে ১৬ বছরের লাবণ্যের আত্মহত্যা

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ফলাফলের শোকে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী লাবণ্য আক্তার। বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের নূরপুর এলাকার নিজ বাসায় গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয় এই কিশোরী।
লাবণ্য পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ১টি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে সে গভীর মানসিক অবসাদে ভুগছিল। পরিবারের সদস্যরা জানান, ফলাফল জানার পর থেকেই লাবণ্য অস্বাভাবিকভাবে চুপচাপ ও বিমর্ষ হয়ে পড়ে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। লাবণ্যের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লাবণ্যের আত্মীয়রা জানান, সে পড়াশোনায় মোটামুটি ভালো ছিল। পরিবারের কেউই আশা করেনি যে একটি বিষয়ে ফেল করার কারণে সে এমন চরম সিদ্ধান্ত নেবে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক ও হতবাক প্রকাশ করেছেন।
শিক্ষাবিদরা এই ঘটনাকে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বলেন, পরীক্ষার ফলাফলকে জীবনের চূড়ান্ত মাপকাঠি হিসেবে বিবেচনা করার এই মানসিকতা পরিবর্তন করতে হবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরও সচেতন হওয়া প্রয়োজন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...