শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

একশ্রেণীর নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা

 

ছবি: সংগৃহীত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

বাংলাদেশের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অষ্ট্রিয়া প্রবাসী সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসুবক)।

এই সংবাদটি নিছক গুজব ছাড়া কিছুই না,তা নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এ ছাড়া সেফুদা নিজেও অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম সেফুদার মৃত্যুর বিষয়টি গুজব নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজকে আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে।

এসময় সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।

এছাড়াও  স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সাথে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।

এদিকে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় সময় সকালে ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে লাইভে আসেন সেফুদা। লাইভে এসে তিনি বলেন, ‘আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরণের মিথ্যা ও গুজব প্রচার করছে।’

তথ্য সূত্রে জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাই-বোনের সংখ্যা ১৫ জনেরও বেশি। এছাড়াও, সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আট জন। তবে কারও সঙ্গে তার কোনো সর্ম্পক নেই।

সংসার জীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকেন ফিনল্যান্ডে। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় দেশ ছেড়ে পাড়ি জমান সূত্র মতে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...