শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ফতুল্লায় আত্নগোপনে থাকা যুবলীগ নেতা শাহীন গ্রেপ্তার

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তালাবদ্ধ ঘরের বাথরুমে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা ওয়ার্ড যুবলীগ সভাপতির।

বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার আসামী মেহেদী হাসান শাহিন (৪০) কে তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে বিএনপির নেতারা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

প্রসঙ্গত সোমবার(২১ জুলাই) দিবাগত রাত একটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুররের নিজ এলাকার কাছাকাছি সাহার সিটি এলাকাস্থ একটি তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিনকে আটক করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।

যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। সে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের আবুল মিয়ার ছেলে।

গত ৫ আগস্টের পর যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন আত্নগোপনে চলে যায়। গেলো কোরবানী ঈদে সে ফের নিজ এলাকায় ফতুল্লা দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠস্থ এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া ফ্লাটে আশ্রয় নেয়।

এরপর সোমবার রাতে তার আত্নগোপনের বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদল-নেতা কর্মীরা শাহিনের অবস্থানরত ঐ বহুতল ভবনটির চারদিকে ঘেরাও করলে বিষয়টি টের পেয়ে যুবলীগ নেতা শাহীন পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নেয়,এবং বাইরে থেকে তার স্ত্রীকে দিয়ে তালা মেরে দেয়।

এসময় ছাত্রদল নেতা কর্মীরা তার অবস্থান টের পেয়ে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাথরুমে লুকিয়ে থাকা যুবলীগ নেতা শাহিনকে টেনে হিচড়ে বের করে গণপিটুনি দিয়ে পুলিয়ে সোপর্দ করে।

 

এ বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, যুবলীগ নেতা শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ ও ছাত্রদল নেতা-কর্মীরা। তবে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন,পারভেজ সহ ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...