শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মাসুদুজ্জামান

 

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে আর্থিক সহায়তা দিলেন মাসুদুজ্জামান।

তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জের মানুষের আমি মাসুদের কাছে কিছু হক আছে। আমি কাউকে কিছু দেই না, এটা আপনাদের অধিকার আমি শুধু হক আদায় করছি মাত্র।”

তিনি বলেন, আমার সিএসআর হোক, ব্যক্তিগত যা কিছু আছে সবই আপনাদের জন্য। আমি বাইরে যাই না, নারায়ণগঞ্জেই থাকি, সবসময়ই আপনাদের পাশে থাকতে চাই, জীবন দিয়ে চেষ্টা করবো পাশে থাকার।”

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে খানপুরস্থ ডন চেম্বার এলাকার ফিলোসোফিয়া স্কুল অডিটরিয়ামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জনকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে মডেল গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ বলেন, “ঐক্যের কোনো বিকল্প নেই। নিজের ঘর ভাঙাভাঙি করবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পথ সামনে এখনো অনেক বাকি। জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্য অপরিহার্য। আমরা একে অপরকে দোষারোপ না করে দলকে শক্তিশালী করি।”

এসময় তিনি প্রয়াত মহানগর বিএনপি সদস্য মাহমুদুর রহমান স্মরণ করে মাসুদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে শহীদ হয়েছেন তিনি। তিনি আমাদের সকলক্ষেত্রে সাহস যুগিয়েছেন। গণতন্ত্র এখনও ফিরে আসেনি, চ্যালেঞ্জ রয়ে গেছে। সুশীল সমাজ এবং জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশ আজ গভীর ষড়যন্ত্রের শিকার। সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্টেই এসেছে জুলাই-আগস্টের পর ষড়যন্ত্র চলছে, নাশকতার পরিকল্পনা রয়েছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, মহল্লা-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এসময় মাসুদুজ্জামান মাসুদ সমর্থক গোষ্ঠীর ব্যানারে উপস্থিত ছিলেন, মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানের ভাই মো. শামীম আহমেদ, মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির হোসেন সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, মহাবুবউল্লাহ তপন, বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহাম্মেদ রিপন, শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান জুলহাস, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...