শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

না’গঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র সিটি হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ ব্যবসায়ীর মাঝে জেলা প্রশাসন কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের(ডিসি) সম্মেলন কক্ষে এ আর্থিক অনুদান সহায়তার আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ অনুদান কর্মসূচীর আয়োজন করা হয়ে।

ডিসি বক্তব্যের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করে।

জেলা প্রশাসক বলেন, “ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নকল ও ভেজাল পণ্য বর্জন এবং মানবিক আচরণ নিশ্চিত করার আহবান জানান। কারণ অসাবধানতাই বড় দুর্ঘটনার জন্ম দেয়।”

তিনি আরও বলেন, “এই অনুদান ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে একটু হলেও সহায়ক হবে। ভবিষ্যতে সরকারি সহায়তার সুযোগ এলে তা প্রদান করা হবে। এছাড়াও ব্যবসায়ীদের সুবিধার্থে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণের বিষয়ে আলোচনা চলছে।”

এ সময় অনুষ্ঠানে ২৫ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এছাড়াও  সমাজকল্যাণের উদ্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক(ডিডিটি) আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সরোয়ার প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...