ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২ সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ফের ভাঙা হচ্ছে, কারা ভাঙছে জানেনা প্রশাসনের কেউ এবার রাজধানীতে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা দুই মাসের নিরপরাধ শিশুর পা মুচড়ে দেওয়া অভিযুক্ত চাচি র‍্যাবের জালে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? কুষ্টিয়ায় কালী নদীতে ভাসছিল যুবকের মরদেহ  নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০ মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ নতুন পে-স্কেল: রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত কর্মীরা কী এই সুবিধা পাবেন? কুষ্টিয়ায় কর কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের ২২ জেলা ও দায়রা জজকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি মেসির জোড়া গোল,অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ নারায়ণগঞ্জে দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন: পরিবেশ প্রতিমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে আটক: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র ঢাকা-নারায়ণগঞ্জসহ ছয় জেলায় ফের সেনা মোতায়েন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে নারায়ণগঞ্জে এমপি পুত্র যুবদল নেতা খাইরুল ইসলাম আটক ভূমি উন্নয়ন কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা পঞ্চবটী-পাগলা পুরাতন সড়কটি না’গঞ্জ সওজ’র আওতায় আনার নির্দেশ ডিসির বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ নিহত-২ আজ বিশ্ব বাবা দিবস: ভালোবাসা ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা সাংবাদিক রেজানুর গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত ‘জলবায়ু পরিবর্তন ও প্রভাব’ নিয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত, সেমিফাইনালে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির মেসির দুর্দন্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বজয়ের অভিযান শুরু আর্জেন্টিনার এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত-৩০ সঠিক তথ্যের অভাবে মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: ডিসি রায়হান কবির ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ কক্সবাজারে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকার পর এবার নারায়ণগঞ্জে মিললো গুলির খোসাসহ অত্যাধুনিক পেনগান ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর টেকনাফে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ বিপুল গোলাবারুদ উদ্ধার প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ না’গঞ্জে ফের আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, এবার শিকার পুলিশ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান

সিজুর মৃত্যু রহস্যে উত্তাল গাইবান্ধা: স্বজনদের দাবি, “পরিকল্পিত হত্যা” 

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাঘাটা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাতের পর পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় যুবক সিজু মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং “পরিকল্পিত হত্যাকাণ্ড”। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সিজুর স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন ।
ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলমের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা স্থানীয় বিক্ষোভ ও সড়ক অবরোধের জন্ম দিয়েছে ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮:৪০ মিনিটে সিজু মোবাইল ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে সাঘাটা থানায় যান। পুলিশের বর্ণনামতে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার জিডি নথিবদ্ধ করা হয়নি। পরে তাকে ৫০ টাকা দিয়ে বাড়ি পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা পর সিজু ছুরি হাতে থানায় ফিরে আসেন এবং দায়িত্বরত কনস্টেবল সেরাজুলের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন। হামলার পর সিজু দৌড়ে থানার পেছনে অবস্থিত পাইলট স্কুলের পুকুরে ঝাঁপ দেন। রাতের অন্ধকারে উদ্ধার কাজ ব্যর্থ হওয়ায় পরদিন শুক্রবার সকালে রংপুর থেকে আনা ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয় ।
সিজুর মৃত্যুর পর শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের মধ্যে সিজুর পরিবার, স্থানীয় বাসিন্দা এবং জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মূল দাবি ছিল- “ওসি বাদশা আলমের অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তার। সিজুর মৃত্যুর তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন । “
সিজুর মা ও স্বজনেরা জোর দিয়ে বলেন, সিজু সম্পূর্ণ সুস্থ-সবল যুবক ছিলেন, যার মানসিক ভারসাম্যহীনতার কোনো ইতিহাস নেই। তাদের অভিযোগ, “তাকে ঠান্ডা মাথায় মেরে ফেলা হয়েছে” এবং পুকুরে ডোবানো হয়েছে মরদেহ গোপন করার উদ্দেশ্যে । বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উত্তাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ সুপার নিশাত এঞ্জেলা সিজুর মা ও কয়েকজন স্বজনকে তার কার্যালয়ে আলোচনার জন্য নিয়ে যান ।
এ ঘটনায় পুলিশের ব্যাখ্যার সঙ্গে স্বজনদের বক্তব্যের বেশ কয়েকটি বিরোধপূর্ণ দিক চিহ্নিত হয়েছে, সিজুর মা দাবি করেন, একটি চুরি যুক্ত মোবাইল ফোন কেনা কে কেন্দ্র করে স্থানীয় জুনাইদ টেলিকমের কর্মীর সঙ্গে বিরোধের জেরেই সিজু থানায় গিয়েছিলেন। এই বিরোধের পেছনে ওসি বাদশা আলমের যোগসাজশ থাকতে পারে । এ ছাড়া মরদেহ উদ্ধারে ১০ ঘণ্টার বেশি সময় লাগা এবং রংপুর থেকে ডুবুরি আনতে বিলম্বকে স্বজনরা সন্দেহের দৃষ্টিতে দেখছেন।
ওসি বাদশা আলম সাংবাদিকদের বলেছিলেন, সিজুর “মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ” ছিল। তবে পরিবার ও স্থানীয়রা এই দাবি প্রত্যাখ্যান করে জানান, সিজু ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং সাম্প্রতিক সময়েও তিনি সামাজিক অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়ে ছিলেন।
গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম সিজুর জানাজায় বক্তব্য রাখেন। তিনি সিজুকে “অন্যায়ের প্রতিবাদকারী কর্মী” আখ্যা দিয়ে দাবি করেন, এই বৈশিষ্ট্যের কারণেই তাকে টার্গেট করা হয়েছে ।
আজ রাত ৮টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সিজুর মায়ের সঙ্গে আলোচনা শেষ হয়, কিন্তু কোনো স্পষ্ট সমাধান আসেনি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ চেয়ে তাদের অবস্থান পাল্টাননি।
বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছে, সিজু কেন ছুরি নিয়ে থানায় ফিরেছিলেন? জিডি প্রত্যাখ্যানই কি এর একমাত্র কারণ? এ ছাড়াও থানার সিসিটিভি ফুটেজ ও অভিযুক্ত ওসির কর্মকাণ্ড জোরালো ভাবে তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গাইবান্ধায় এটিই পুলিশ-বিরোধী প্রথম ঘটনা নয়; গত সোমবার সাঘাটায় এক অভিযানে সোহরাব হোসেন ও শফিকুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ দাবি করে তারা “প্রাকৃতিক অসুস্থতায়” মারা গেছেন, কিন্তু স্বজনরা তা “নির্যাতনের ফল” বলে অভিযোগ তোলেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

সিজুর মৃত্যু রহস্যে উত্তাল গাইবান্ধা: স্বজনদের দাবি, “পরিকল্পিত হত্যা” 

আপডেট সময়- ০৪:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫