প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৬:১৮ পি.এম
ফতুল্লায় সাংবাদিক সামাদ মতিনের সহধর্মিণী সুরাইয়া মতিনের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সদস্য এম. সামাদ মতিনের সহধর্মিণী প্রবীণ সাংবাদিক ও স্বনামধন্য আইনজীবী সুরাইয়া মতিন (৫৪)।
গত বুধবার (৩০ জুলাই) ভোর রাতে ফতুল্লার নিজ বাস ভবনে পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সকলের মাঝ থেকে চীর বিদায় নিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার জানাজার নামাজ অদ্য বাদ জোহর ফতুল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী কবরস্থানে তার মৃতদেহের দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়- ফতুল্লা রেলস্টেশনের স্থায়ী বাসিন্দা মৃত হাজী নূরুল ইসলাম'র তৃতীয় কন্যা সুরাইয়া মতিন'র সহিত ১৯৮৭ সালে ইসলামী বিধান মতে এম. সামাদ মতিন'র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জীবন দশায় তিনি দৈনিক খবর, চিত্র বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও সাহসিকতার সহিত সাংবাদিকতা করেছেন।
এছাড়াও তিনি ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীণ সদস্য ছিলেন। এবং নারায়ণগঞ্জ আদালত পাড়ায় দক্ষতা ও সুনামের সহিত উকালতি করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিনজন কন্যা সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ হতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.