শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ

ছয় মরদেহ এখনো সনাক্ত করা যায়নি, ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

রাজধানী ঢাকার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই পরিচয়হীনতা দূর করতে নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার(২২ জুলাই) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সায়েদুর রহমান জানান, নিহত ৬ জনের মরদেহ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ইতোমধ্যে মরদেহগুলো থেকে ডিএনএ বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো দ্রুতই সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যারা আহত ও নিহতদের প্রকাশিত তালিকায় তাদের সন্তান বা স্বজনের নাম খুঁজে পাননি, তাদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

এখন পর্যন্ত একটি মাত্র পরিবার এই আহ্বানে সাড়া দিয়ে নমুনা প্রদান করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...