শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

গুলশানে চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধীর যুগ্ম আহ্বায়কসহ গ্রেপ্তার-৫

 

অনলাইন নিউজ ডেস্ক।।

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিলেন। আটকরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

পুলিশ জানিয়েছে, সাবেক এমপি শাম্মী আহমেদ গুলশান ৮৩ নম্বর একটি সড়কে বসবাস করেন। কিছু দিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন শাম্মীর বাসায় যান। তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায় করেন তারা। আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে শাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ১৭ জুলাই আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে। তখন শাম্মীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। শাম্মীরা তাদের ১০ লাখ টাকা দেন। আজ ফের চাঁদার টাকা আনতে গেলে ভুক্তভোগী পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান। তখন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।
এদিকে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মীর বাসার।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...