তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিক্সা (টমটম) বিভিন্ন অংশ করে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে টমটমের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)।
তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মটরসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, গত ৪ঠা জুলাই বিকাল সোয়া ৫টার দিকে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিক্সাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে পিতার কাঁচামালের দোকানে শাক-সবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিক্সা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে।
পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিক্সার অংশসহ চুর চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেপ্তারকৃত আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.