শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

শ্রীমঙ্গলে ৭’শ ৫০পিস ইয়াবাসহ দম্পতি আটক

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২১ জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) ও তার স্ত্রী পারুল বেগম (৩৫)। তারা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের বাসিন্দা। অভিযান চলাকালে রুবেলের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পারুলের দেহ থেকে ৫৫০ পিস ইয়াবা এবং নগদ ২১ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে একজন নারী পুলিশ সদস্যসহ স্থানীয় দুইজন সাক্ষী উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বামী-স্ত্রী মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তারা জানান, এগুলো বিক্রির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবার (২২শে জুলাই) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...