শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

মৌলভীবাজার সীমান্তে শিশুসহ ৭১ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

 

 

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।

 

মৌলভীবাজারের দুটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার(৩রা জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল ও শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যরা ওই ৭১ জনকে আটক করেছেন। এ বিষয়ে বিজিবির ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বড়লেখার পাল্লাথল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় পাহাড়ি অঞ্চলে কিছু লোকজনকে ঘোরাঘুরি করতে দেখে।পরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ শিশু, ১৫ নারী ও ১৫ জন পুরুষ।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জাননিয়েছেন, তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। জীবিকার তাগিদে এবং চিকিৎসার জন্য তাঁরা কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের হরিয়ানা, দিল্লি ও অন্যান্য এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে ফেরত দেয়।

এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত এলাকা দিয়ে ভোরে আরও ২৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বিজিবির একটি সূত্র জানায়, তাঁদের মধ্যে ৯ শিশু, ৯ নারী ও ৫ পুরুষ রয়েছেন। বিজিবি তাঁদের আটক করে শ্রীমঙ্গলের কাকমারা বিওপিতে নিয়ে যায়। তবে তাঁদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো ওই ২৩ জনকে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তাঁদের নাম-ঠিকানা জানা যাবে।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...