শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

ফতুল্লায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ মামলার আসামি আজিম গ্রেপ্তার

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলার আসামি আজিম (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আজিম ফতুল্লার গেদ্দারবাজার এলাকার হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জের আদমজীনগরের র‌্যাব-১১’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে সকাল ৭টার দিকে ভিকটিম বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে সদর উপজেলার ফতুল্লার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন একটি মেসবাসার সামনে পৌঁছালে আসামি আজিম পূর্ব পরিকল্পনা অনুযায়ী  সুকৌশলে তাকে একটি ফাঁকা রুমে নিয়ে দরজা আটকে দেয়। একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে আসামি চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায় এবং ধর্ষণ করে।

মেয়ের চিৎকার শুনে ভিকটিমের মা এসে দরজার বাইরে থেকে ডাকতে থাকলে আজিম পালিয়ে যায়।

পরে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় গন্যমান্যদের বিষয়টি জানানো হয়।এ ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের জন্য র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয়,এরই ধারাবাহিকতায় এ মামলার পর র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল আসামিকে গ্রেফতারে অভিযান চালায়।এর পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী আজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...