শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ৬ সহযোগী র‍্যাবের জালে

এস কে সানি ( টঙ্গী গাজীপুর )।।
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ (৩২) ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার (৯ এপ্রিল) রাতে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) এবং নূর ইসলাম (২৭)।
এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, শটগানের ৪ রাউন্ড বুলেট, হেরোইন, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানায় র‌্যাব।
এ ছাড়া তিনি গাজীপুর মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি সৈকত সেলসম্যান হিসেবেও কাজ করতেন।
র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম জানায়, শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত বিভিন্ন সময় মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে অস্ত্রসহ টঙ্গী এলাকায় শোডাউনসহ মাজার বস্তির বিভিন্ন স্পটে মাদক ব্যবসা করে। এর আগেও যৌথ বাহিনীর অভিযানের সময় সে পালিয়ে যায়।
বুধবার (৯ এপ্রিল) ভোরে র‍্যাব অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তার করে। পরে অস্ত্র ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। একপর্যায়ে তার মোবাইল ফরেনসিক করে মাজার বস্তিতে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকার ভিডিওসহ ছবির সন্ধান পায়।
ওই ছবি এবং ভিডিওর সূত্র ধরে বুধবার (৯ এপ্রিল) রাতে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...