শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

কুলাউড়ায় স্ত্রীর মৃত্যুর খবরে তিন ঘণ্টার মধ্যে স্বামীর মৃত্যু

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যু সংবাদ সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন স্বামী। মাত্র তিনঘণ্টার ব্যবধানে পৃথিবী ছাড়লেন স্বামী। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

জানা গেছে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা রিনা বেগম (৬৮) সোমবার (১৪ই জুলাই) গভীর রাতে মারা যাওয়ার পর ভোররাতে তার স্বামী ওয়ারিছ মিয়া (৭৫) মারা যান।

পরিবারিক সূত্রের বরাতে জানা যায়, কয়েকদিন আগে রিনা বেগম মেয়ের বাড়ি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে বার্ধক্যজনিত কারণে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। ওই রাতেই বাড়িতে থাকা ওয়ারিছ মিয়া ফজরের নামাজের ওজু করার সময় স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা আরও জানায়, স্ত্রীর মৃত্যুর খবরে তিনি প্রচণ্ড ধাক্কা খেয়ে নিস্তেজ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, ওয়ারিছ মিয়া এলাকার একজন অত্যন্ত ধার্মিক, শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।

নিহত দম্পতির চার মেয়ে ও একমাত্র ছেলে রয়েছে। তাদের জানাজা মঙ্গলবার (১৫ই জুলাই) বিকালে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদেরকে দাফন কাজ সম্পন্ন হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...