শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

‘মব’ ঠেকাতে কঠোর বার্তা, ব্যর্থ হলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘মব ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার(২৪ জুন) দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতা ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার মবকাণ্ডে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হচ্ছে। আমরা মব অ্যালাউ করছি না। এর আগেও মবের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘দু-একটি ঘটনায় পুলিশের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিন মাস, চার মাস আগে যে পরিমাণ মবের ঘটনা ছিল এখন তেমন নেই।’
ঢাকার পুলিশ প্রধান বলেন, ‘কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব এবং আমরা তাদেরকে ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না।’ যারা এধরণের কর্মকান্ড ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...