শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে: মোস্তফা জামান

এস কে সানি (উত্তরা ঢাকা)।।
উত্তরায় মোবাইল জার্নালিজম ও ঈদ  পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১শে জুন) রাজধানীর উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তফা জামান, সদস্য সচিব – ঢাকা মহানগর উত্তর বিএনপি।
প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন মো: আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মো:হেলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেখ মো: মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি -বাংলাদেশ পুলিশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন সরকার টিপু,সদস্য ( সাবেক) মহানগর উত্তর বিএনপি,উত্তরা প্রেসক্লাবের সভাপতি, আলাউদ্দিন আল আজাদ ও সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম,
মহাযুগের নির্বাহী সম্পাদক, মো:সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোস্তফা জামান বলেন, আগামীদিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। অতীতে সাংবাদিকতাকে শোষনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।
বিগত সরকার সাংবাদিক সমাজের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, সাগর রাণী হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারে নাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না।
আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সাংবাদিকদের কল্যাণ কাজ করবো এবং উত্তরা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্য দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক, ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা পাশে চাই।এসময় দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে  বেসিক মোজো জার্নালিজম ও  সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আসার জন্য  অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান সম্পাদক ফরিদ আহমেদ নয়ন।
দুপুরে খাওয়া দাওয়া শেষে মোবাইল  জার্নালিজম বেসিক ট্রেনিং দেন,সাব্বির আহমেদ,মোজো এডিটর-ইন-চিফ,বাংলাদেশ টাইমস। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...