শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ফতুল্লায় ড্রেন থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ্যাডভান্স গার্মেন্টস সংলগ্ন গলির পাশে ড্রেনে একটি বস্তা ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তার মূখ খূলে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে উদ্ধারকৃত লাশটি জনি সরকার নামে এক যুবকের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। নিহত জনির পিতা করুনা সরকার নারায়ণগঞ্জ শহীদ রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। জনির পরিবারের বাবা-মা ও দুই বোন মিলে পরিবারটি লালখা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিল।

ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হান্নানুর রফিক (রঞ্জু) কে খবর দেন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটির ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রপ জানা গেছে, জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করতেন। সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতা করুনা সরকার মরদেহটি শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে নিহতের নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে পরিকল্পিতভাবে লাশটি এখানে ফেলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...