শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

ঈদেকে সামনে রেখে নির্বিঘ্নে যাত্রীসেবা নিশ্চিতে সড়কে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি।।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রীসেবা, যানবাহন নিয়ন্ত্রণসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্দ্যোগে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সঞ্চালনায় ছিলেন বিআরটিএ’র নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান।

এসময় সভায় উক্ত সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, সিটি করপোরেশন, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিনিধিগন অংশ নেন।

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যান চলাচল রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ কথা আলোচনা প্রাধান্য পায়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং পরে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে গবাদী পশুবাহীন গাড়ী ও জরুরি সেবা পরিবহনসমূহ এ নিষেধাজ্ঞার  আওতার বাইরে থাকবে।

এছাড়াও যানজট ও দুর্ঘটনা রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নগরীর বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ অতিরিক্ত মালামাল বা যাত্রী পরিবহন রোধে জেলা প্রশাসন, পুলিশ, সিটি করপোরেশন, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সমন্বয়ে পৃথক ভিজিলেন্স ও মনিটরিং টিম গঠনের বিষয়ে আলোচনা গৃহীত হয়।

এছাড়াও সভায় মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ওপর জোর তাগিদ দেওয়া হয়।

পাশাপাশি জেলার চিহ্নিত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাট ইজারা সংক্রান্ত নির্দেশনা এবং বাস টার্মিনালে ফিটনেস পরীক্ষার জন্য বুথ স্থাপনের প্রস্তাবনা নিয়েও বিশেষভাবে আলোচনা করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...