প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ১:৪১ পি.এম
সুন্দরবনে হরিণের ফাঁদসহ আটক-১ শিকারী

মোঃ কামরুল ইসলাম টিটু,শরণখোলা প্রতিনিধি।।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কঁচিখালি টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে কঁচিখালী অভয়ারণ্যের বাহিরে শুকপাড়া এলাকায় হরিণের ফাঁদ পাতা অবস্থায় এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে । ৩০ জুন সকাল দশটার দিকে সুখপাড়া থেকে আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কঁচিখালী এলাকার শুকপাড়া এলাকায় হরিণ ধরার ফাঁদ পাচ্ছে এমন গোপন সংবাদে স্মার্ট টিমের সদস্যরা ওই এলাকয় অভিযান চালায়। এ সময় তারা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কুড়ালিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র আরিফুল ইসলাম দুলাল( ৪০) কে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩শ টি মালাফাঁদ, ২শ গজ পলিথিন,, ১১ টি প্লাস্টিকের খালি ব্স্তা সহ বিভিন্ন মালামাল জব্দ করে।
এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বন বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.