শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

শরণখোলায় ওড়নায় ফাঁস দিয়ে নির্বাচন অফিস কর্মচারী বিথীর আত্মহনন

মোঃ কামরুল ইসলাম টিটু,শরণখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিথী আক্তার (২২) সিলিং ফ্যান ঝুলানোর হুকের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।
বিথী আক্তার শরণখোলা নির্বাচন অফিসে আউটসোর্সিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন। বাগেরহাট জেলা সদরের ৬ নং যাত্রাপুর ইউনিয়নের ৮ নং পাঁচুলী ওয়ার্ডের বাসিন্দা হান্নান শেখের মেয়ে বিথী আক্তার। বিথি আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম কদমতলার সৌদি প্রবাসী হেলাল পহলানের বাড়িতে ভাড়া থাকতেন।হেলাল পহলানের স্ত্রী বিথি বেগম বলেন তার বাড়িতে সাত মাস ধরে একা ভাড়া থাকতেন। গতকাল বিকেলে হেলাল পহলানের স্ত্রী বিথী বেগমের সাথে বিথী আক্তার নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলেন। এরপরে তার সাথে আর কোন কথা হয়নি। কিছুক্ষণ পর তার বাড়ির রুমের মধ্যে ভাড়াটিয়া বিথী আক্তারকে সিলিং ফ্যান ঝুলানোর হুকের সাথে ঝুলতে দেখার কথা শোনেন। বাড়ির মালিক সরকারি নির্দেশনা অনুযায়ী শরণখোলা থানায় অবগত ও  প্রয়োজনীয় কাগজপত্র রেখে বাড়ি ভাড়া দেইনি বিথি আক্তারের কাছে । বিথী আক্তারের আত্মহত্যার বিষয় শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহকে জানানো হয়। খবর শুনে খুবই দুঃখ প্রকাশ সহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থার কথা বলেন । শরণখোলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেনকে জানানো হলে তিনি বলেন পবিত্র ঈদুল আজহার ছুটিতে রয়েছেন। তিনি এই খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন।
এ ঘটনায় শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহকে  জানানো হলে তিনি দ্রুত শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর বিনয় কুমার হালদারের নেতৃত্বে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। পুলিশ সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে বিথী আক্তারের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে এখন বীথি আক্তারের মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পোস্টমর্টেম এর জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। শরণখোলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...