কামরুল ইসলাম টিটু,শরণখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের বগি গ্রাম সংলগ্ন বগি বাজার এলাকার বলেশ্বর নদীর পাড়ে অজ্ঞাত মহিলার লাশ দেখেছেন এলাকাবাসী।
সোমবার(২ জুন)সকাল সাড়ে দশটার দিকে এলাকাবাসী মৃত দেহটি নদীর পাড়ে দেখেন।
শরনখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন তিনি বিষয়টি জেনেছেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।