শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ ২৫ পরিবার পেল ডিসির ঈদ উপহার

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ ২৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘যাদের ত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি, তাদের বাদ দিয়ে ঈদ উদযাপন কখনও পূর্ণতা পাবে না”।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ক্ষুদ্র উপহার দিয়ে আমাদের মূল্যায়ন করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আপনাদের সাথে নিয়েই উৎসব উদযাপন করতে চাই।

ডিসি আরও বলেন, আমরা জানি সন্তান ছাড়া, পিতা ছাড়া ঈদের আনন্দ অপূর্ণ। তবে আপনারা মনে রাখবেন, যে সন্তান হারিয়েছেন, সে দেশের বীর সন্তান। আমরা সবাই তাদের জন্য দোয়া করি।

ঈদ সামগ্রি বিতরন অনুষ্ঠানে শহীদ আহসান কবিরের পিতা হুমায়ুন কবির বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রশাসনের দায়িত্বরত ডিসি মহোদয়, যে আমাদের খোঁজ খবর নিচ্ছে, এতেই আমরা সন্তুষ্ট এ আনন্দিত। এখন চাই, যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হোক। পাশাপাশি শহীদদের কবর সংরক্ষণ করে রাখার দাবি জানাই।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাবেদ আলম সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

এসময় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাইয়ের বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ ২৫ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...