শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

ফের আইভীর জামিন আবেদন নামঞ্জুর

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ঘটনায় ৩ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার (২ জুন) বেলা এগারোটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন আবেদনেট জামিন শুনানি হয়।
শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন বলে তথ্য নিশ্চিত জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

এর আগে একই মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও আইভীর জামিন আবেদন নাকচ করে দেন।
আইভির আইনজীবী আওলাদ হোসেন বলেন, “ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে(নাসিক) পরপর তিনবারের নির্বাচিত মেয়র। বিগত ২১ বছর যাবৎ মেয়রের দায়িত্বে থাকাকালীন অবস্থায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জনসাধারণের অভিযোগ কিংবা একটি জিডিও হয়নি তার বিরুদ্ধে।

গত ৫ই আগষ্টের ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় যে তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে তাতেও তার কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে এই মামলায় জামিন পাওয়ার যোগ্য ছিল।

নিম্ন আদালতের এ আদেশের পর তারা আইভির পক্ষের আইনজীবীগন উচ্চ আদালতে যাবেন বলেও জানান।

প্রসঙ্গত উল্লেখ যে, গত বছর ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর ন্যায় টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগেরও জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন।
এরপর ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় ড. সেলিনা হায়াৎ আইভীকে।
পরবর্তীতে চলতি বছরের ৯ মে সকালে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী।

তথ্য সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...