বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরের লালখাঁ এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় নিহত যুবক জনি সরকারের বাবা ও মাকে হত্যার দায়ে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত জনির বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তারা ওই এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন বসবাস করতেন।
প্রসঙ্গ উল্লেখ্য যে, এর আগে গত মঙ্গলবার সকালে শিয়াচর লালখাঁ এলাকায় এ্যাডভান্স গার্মেন্টস সংলগ্ন ড্রেনের ভেতর থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার করে পুলিশ, পরবর্তীতে সে লাশ জনি সরকারের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনার পর নিহত জনির বাবা নিজেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হয়, এ হত্যাকাণ্ডের সঙ্গে জনির বাবা-মা সরাসরি জড়িত নিশ্চিত করে।
পরবর্তীতে তাদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যার দায় স্বীকার করে হত্যাকান্ডের বিস্তারিত বিবরণ দেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত জনি সরকার একজন মাদকাসক্ত এবং বখাটে প্রকৃতির যুবক ছিলেন। তিনি প্রায়শই মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরসহ শারিরীক নির্যাতন করতেন।
ঘটনার দিন, সোমবার রাতেও তিনি টাকার জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে, জনির বাবা ঘুমন্ত অবস্থায় ছেলেকে প্রথমে নিজ ব্যবহত রুটি বানানোর কাঠের বেলুন দিয়ে মাথা ও মুখে আঘাত করে অচেতন করেন। এরপর শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন।
পরে রাত আনুমানিক ২টার দিকে নিহত জনির হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে লাশ নিজেই মাথায় করে বাড়ির পাশে লালখাঁ মোস্তফার গলির ড্রেনে ফেলে রেখে চলে আসেন।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনির বাবা-মা হত্যাকাণ্ডে ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.