শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী সোহাগ হাত-পা বাধাঁ অবস্থায় পটুয়াখালীতে উদ্ধার

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরণের একদিন পর বরিশালের পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনসাধারণ।

মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং মীম-শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক।

তথ্য সূত্রে জানা গেছে,  রোববার (১ জুন) রাতে ব্যস্ততম শহরের গলাচিপা এলাকার আল্লামা ইকবাল(কলেজ রোড) রোড থেকে নিজ ব্যবহৃত গাড়িসহ অপহরনের শিকার হন।

পরবর্তীতে সোমবার(২ জুন) দুপুর ১২টার দিকে বরিশালের পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার নিজস্ব ব্যবহত গাড়ির ভেতর থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা তথ্য সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান স্থানীয় জনসাধারণ। এর মধ্যে একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত-পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী মো. সোহাগ জানান, আমি কাজ শেষে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫/৬ জন ব্যক্তি আমার গতিপথ রোধ করে জোড় পূর্বক অপহরণ করে। এসময় তারা আমার শরীরে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আমি বেঁচে গেছি।

তবে কে বা কারা তাকে অপহরণ করেছে, কিংবা কেন তাকে এত দূরে নিয়ে পটুয়াখালীতে রেখে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।তবপ তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...