প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১:১৮ পি.এম
কুষ্টিয়ায় পাউবোর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ ৩৫ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান চালানো হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন দখলবাজরা। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। তবুও স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান চালিয়ে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলদারদের কবলে রয়েছে। এসব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.