শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জ্বল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ জুন) সকালে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রহমান একই ইউনিয়নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছাড়াও স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজ মোড় এলাকায় নিজ জমির ওপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জ্বল। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেয়।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে পৈত্রিক বাড়ি থেকে একটু দুরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জ্বল। প্রায় তিন মাস আগে বনিবনা না হওয়ায় স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে ওই বাড়িতেই একাই থাকতেন উজ্জ্বল। সন্তানকে নিয়ে স্ত্রী চলে যাওয়ায় কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের এসএসআই শামসুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ বিছানার ওপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেয়। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...