শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার

স্রোতের তোড়ে ২৮ যাত্রী নিয়ে মেঘনায় ডুবলো স্পিডবোট

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

প্রচন্ড স্রোতের তোড়ে ২৮ জন যাত্রী নিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নৌকায় থাকা ২৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউ বাজার এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোটটি ২৮ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে বউ বাজার এলাকার কাছে পৌঁছালে নদীতে প্রবল স্রোতের মুখে পড়ে বোটটির তলা ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে।

পরিস্থিতির বেগতিক বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে বোটটি একপাশে কাত করে যাত্রীদের নেমে যেতে সহায়তা করেন। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এ ঘটনায় নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, প্রচন্ড স্রোতের তোড়ে বোটের নিচের অংশ ফেটে যায়। ফলে বোটটি ডুবে যেতে উদ্যত হয়। তবে চালকের দুরদুরর্শীতার করনে কোনো যাত্রী হতাহত হয়নি। সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...