শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

শরণখোলায় বিষ পানে গৃহবধূর আত্মহনন

মোঃ কামরুল ইসলাম,শরণখোলা প্রতিনিধি।।
 বাগেরহাটের শরণখোলায় সুমনা (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ১০ জুন রাত ২ টার দিকে খুলনা গাজী মেডিকেল থেকে খুলনা সদর হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্সে মৃত্যু হয় সুমনার। সে উপজেলার  ধানসাগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা সবুর আকনের  মেয়ে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী  সূত্রে জানা যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা খালেক গাজীর ছেলে মিরাজ গাজী (২২) এর সাথে দুই বছর আগে ধানসাগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সবুর হাওলাদারের কন্যা সুমনা’র সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে সুমনা বাবার বাড়িতেই থাকে। তার স্বামী মিরাজ ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। ৯ জুন  সন্ধ্যায় সবার অগোচরে  বিষ পান করে সুমনা। পরে তারা প্রতিবেশীর  সহযোগিতায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৭:০০ টার দিকে খুলনা গাজী মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ১০ জুন রাত ২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সুমনার। এ বিষয়ে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও  সুমনার আত্মীয় মোঃ নান্না মিয়া বলেন, সুমনার ব্রেইনে সমস্যা থাকে মানসিক বিকার গ্রস্ত ছিল । তাদের পরিবারের ধারণা এর থেকে সে বিষ পান করতে পারে। বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা  থানা পুলিশ সেকেন্ড অফিসার মোঃ আজিজুর রহমান।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, সুমনার পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে মেয়েটা মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিল। উভয় পরিবারের কোনো আপত্তি না থাকায় মৃতদেহ কবর দেওয়ার জন্য মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শরণখোলা  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...