শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

ভিডিও বার্তায় প্রেমিকাকে যা বললেন শরীয়তপুরের সমালোচিত ডিসি

 

ছবি: সংগৃহীত

অনলাইন নিউজ ডেস্ক।।

 

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন তার প্রেমিকার উদ্দেশ্যে একটি আবেগঘন ও বিতর্কিত ভিডিও বার্তা দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে আক্ষেপ করতে এবং নিজের অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায়।

শুক্রবার (২০ জুন) একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওবার্তায় জেলা প্রশাসক বলেন, “লিজা, অনেক প্রত্যাশা ছিল আজ তোমার সঙ্গে দেখা হবে। অনেক স্বপ্ন ছিল। আমি জানি না তুমি আমাকে কেন এত খারাপ ভাবছো। আমি না তোমার টাকার জন্য, না শরীরের লোভে কিছু করেছি। আল্লাহ জানে, আমি তোমাকে ভালোবেসেছি।”
তিনি আরও বলেন, “তুমি আমাকে স্বার্থবাজ, লোভী, প্রতারক বলেছো। আমি প্রতিবাদ করলেও তুমি বিশ্বাস করবে না। আজ আমার না আছে টাকা, না ক্ষমতা, না কোনো কিছুর জোর। আর তোমার আছে রূপ, যৌবন, টাকা, বন্ধু ও অফুরন্ত বিকল্প।”
ভিডিওতে আত্মবিধ্বংসী মানসিকতার ইঙ্গিত দিয়ে ডিসি আশরাফ উদ্দিন বলেন, “এ মুহূর্তে আমার হাতে আছে শুধু ঘুমের ওষুধ। ছয়টি আছে, আরো অর্ডার করেছি। আমি নিজেকে ধ্বংস করব। আমি জানি না কতটা নিচে নামা সম্ভব, সেটাও আমি দেখে নিতে চাই।”
এছাড়াও তিনি বলেন, “তুমি আমাকে ছেড়ে গেছো। আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং নিজেকে ধ্বংস করব। তুমি যদি নতুন কাউকে পাও, সেটাই ঠিক। আমি যা কিছু করছি, সব তোমার জন্য। আমার ভালোবাসার কোনো মূল্য যদি না-ই থাকে, তাহলে হয়তো আমি ভুলই করেছি।”
এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কেউ একে দেখছেন ব্যক্তিগত সম্পর্কের পরিণতি, আবার কেউ বলছেন, একজন জেলাপ্রশাসকের কাছ থেকে এমন বার্তা শোভন নয় এবং তা তার দায়িত্বশীল অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

প্রসঙ্গত,এর আগেও জেলা প্রশাসকের সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে তাকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সে ঘটনায়ও তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

উল্লেখ্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিবন্ধী ট্রাস্টে পরিচালক পদে কর্মরত ছিলেন এবং ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...