শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে বিএটি শ্রমিকদের কর্মবিরতি

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের কুষ্টিয়া লিফ ফ্যাক্টরিতে কর্মরত প্রায় ১২০০ মৌসুমি শ্রমিক ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
রোববার (১৫ জুন) সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের পাশে বিএটির কারখানার প্রধান ফটকে অবস্থান নেন শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিএটিতে কাজ করলেও ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
শ্রমিক সাব্বির হাসান শাওন বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। অনেক দিন ধরে আমাদের দাবিগুলো জানিয়েও কোনও ফল পাইনি। বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছি। আরেক শ্রমিক রাতুল বলেন, ‘আমরা মাসে সাড়ে ১০ হাজার টাকা বেতন পাই। এই টাকায় সংসার চালানো যায় না। আমরা ১২ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।
সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ, প্রতিবছর ২০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদান, সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে ডিউটির ক্ষেত্রে বেতন ছাড়াও ১৬ ঘণ্টার ওভারটাইম প্রদান, মানসম্মত দুটি পোশাক (ফুল সেট) সরবরাহ, নাইট অ্যালাউন্স প্রদান, কর্মরত অবস্থায় দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা ও চিকিৎসাকালীন সময়ের সম্পূর্ণ বেতন প্রদান, প্রত্যেক শিফটে মানসম্মত নাশতা প্রদান, পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা, সিজন শেষে চার মাসের বেতনের সমপরিমাণ খোরাকি প্রদান, ২৪ এপ্রিল থেকে বকেয়া বেতন পরিশোধ এবং কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ প্রদান।
এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান আকতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
কুষ্টিয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক ফারজুন ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিএটি লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বক্তব্যের জন্য সাংবাদিকদের ফ্যাক্টরিতে ঢুকতেও দেওয়া হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিকেরা কিছু দাবিতে কর্মবিরতি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...