শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

১৭ পুলিশ সুপারের বদলি

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি)-এর চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলাম ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগম পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি), ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আবদুল্লাহ আল মামুন ডিএমপিতে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাহমুদা বেগম শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগম এপিবিএনে পুলিশ সুপার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এস এম শফিকুল ইসলাম জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়েছেন।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এআইজি জান্নাতুল হাসান অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শাহাব উদ্দীন রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ সদর দপ্তরের এআইজি আতিয়া হুসনা অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার খন্দকার নুর রেজওয়ানা পারভীন পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এবং এসবি’র পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান এসবিতেই অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি হয়েছেন।
প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...