শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি

ফরিদপুরের ভাঙ্গায় বীরমুক্তিযোদ্ধা এসকেন্দার বেপারী’র জানাজা সম্পুর্ন 

সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. এসকেন্দার বেপারীর জানাজা সম্পুর্ন হয়েছে।
রবিবার ১৮মে, বাদ জোহর তার নিজগ্রাম চান্দ্রা ইউনিয়নের সিঙ্গারডাক ঈদগাহ মাঠে সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে একদল চৌকস পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে সিঙ্গার ডাক ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে সিঙ্গারডাক গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় ভাঙ্গা সরকারি কে. এম. কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ. কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত এএসপি বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুব, অবসরপ্রাপ্ত আর.আই গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ আর.আই মো. শাহাবুদ্দিন, সাংবাদিক এ. টি. এম ফরহাদ নান্নু, মো. ফিরোজ মুন্সি, মো. আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
তিঁনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিঁনি স্ত্রী এক ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. এসকেন্দার বেপারীর মৃত্যুতে গভীর শোক, দুঃখ প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. এসকেন্দার বেপারী শনিবার গভীর রাতে ভাঙ্গা উপজেলার পৌর সদরের ৩ নং ওয়ার্ডের দাড়িয়ার মাঠ গ্রামে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন সকলের কাছে দোয়া চেয়েছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...