ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ আটক-২ কারবারি নারায়নগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ আটক না’গঞ্জে ফের খু/ন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গ/লা/কা/টা মরদেহ না’গঞ্জে মেডিস্টার হাসপাতাল ও ডায়াগনস্টিকসহ ৩ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানকে অর্থদন্ড ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি সিলেটের শাহজালাল সার কারখানা জ্বালানি সংকটে বন্ধ  নারায়ণগঞ্জে একযোগে দুই থানার ওসি প্রত্যাহার রূপগঞ্জে দায়িত্ব নিলেন নবনিযুক্ত ওসি এএইচএম সালাউদ্দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপের আকাশে ড্রোন সদৃশ রহস্যময় বস্তু টেকনাফ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত  না’গঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা রানার বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠা যুবকের লাশ শনাক্ত আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার আইনের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী দেশে জ্বালানি সাশ্রয়: আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সূচি নারায়ণগঞ্জে বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ হচ্ছে আইন,থাকছে শাস্তির বিধান নারায়ণগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-২

নাসিক ‘নগর ভবনে’ ইজিবাইক চালকদের তাণ্ডবে আহত-২১

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জে বাধাহীনভাবে শহরে চলাচলসহ চারদফা দাবি আদায়ে আন্দোলনরত অটো ও ইজিবাইক চালকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগরভবনে হামলা চালিয়েছে।

সোমবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলাকারীরা পরে সিটি কর্পোরেশনের নগরভবনের ভেতরে ঢুকেও ভাঙচুর চালায়। এতে অন্তত ১৯ জন সিটি কর্পোরেশনের কর্মী ও যানজট নিরসনের দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।

হামলার শিকার আহতরা হলেন: সিটি কর্পোরেশনের যানজট নিরসন সুপারভাইজার সম্রাট ইসলাম (৩০), যানজট নিরসন কর্মী মো. শাওন (৩৫), লিটন (৩৮), পলাশ (৩৪), মোহামাম্দ আলী (৩০), সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী শামসুন্নাহার শিমলা (২২), মোস্তাফিজুর রহমান মুহিন (১৮), সাগর দাস (২০), মাসুম বিল্লাহ ফারাবি (২৩), মাহিদুল আল মাহি (২২), মাহিদুল আল মাহি (২২), মাহফুজ আহমেদ (২২), সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম ইমন (২২), ঢাকা কলেজের শিক্ষার্থী রাতুল দেওয়ান (২২), সরকারি কদমরসুল কলেজের সিয়াম সরকার (২৪), মো. নাহিদ ইসলাম হৃদয় (১৮), শফিকউদ্দিন শিফন (১৮), নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল এমএ মাদরাসার মিনহাজ প্রিন্স (২০), নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী শেখ সামি (১৮) ও মো. সানভী (২১)।

ইজিবাইক চালকদের অভিযোগ, রিপন (২৮) ও সুমন (৩২) নামে তাদের দু’জন সহকর্মীও এ ঘটনায় আহত হয়েছেন।

সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ইজিবাইক চালকদের সাথে কথা বলে জানা যায়, সিটি এলাকায় বিনা বাধায় ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল, চাঁদাবাজি বন্ধ ও নির্ধারিত স্ট্যান্ডের দাবিতে সকাল দশটা থেকে নগর ভবনের সামনের সড়কে আন্দোলন করছিলেন চালকরা। তারা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাদের লিখিত দাবিও পেশ করেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বিষয়টি আলোচনার পর সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীদের একটি অংশ সেখান থেকে চলে গেলও বেশ কয়েকজন সেখানেই থাকেন।

প্রত্যক্ষদর্শী ও সিটি কর্পোরেশের কর্মীরা বলেন, সিটি কর্পোরেশনের যানজট নিরসনের দায়িত্বে থাকা কর্মী ও শিক্ষার্থীরা নগর ভবনের প্রধান ফটকের সামনে এলে তাদের সঙ্গে ইজিবাইক চালকদের বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ইজিবাইক চালকরা হামলা চালায়।

ঘটনার সময় গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় সিটি কর্পোরেশনের প্রধান ফটক টপকে তালা ভাঙারও চেষ্টা করছে এক দল যুবক। এরপর তারা নগরভবনের ভেতর ঢুকে ভাঙচুর চালায়।

আহত সুপারভাইজার সম্রাট বলেন, যানজট নিরসন কর্মীদের নিয়ে নগরভবনে ঢোকার পথে তাদের ওপর লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান ইজিবাইক চালকরা।এসময় তাকে রক্ষা করতে গেলে অন্যদেরও মারধর করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাটারিচালিত ইজিবাইক শহরের অভ্যন্তরে নিষেধ। সিটি কর্পোরেশনের এ নির্দেশনা অনুযায়ী গত সপ্তাহে কয়েকটি ইজিবাইক যানজট নিরসন কর্মীরা আটক করে নিয়ম অনুযায়ী জরিমানার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।একারণে তারা ক্ষিপ্ত ছিলো।

এদিকে, হামলার ঘটনার পর আহতরা অন্তত দুই ঘন্টা নগরভবনে অবরুদ্ধ ছিলেন। পাশে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে থাকলেও নগর ভবনের সামনে ইজিবাইক চালকদের অবস্থান থাকায় তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। পরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে তারা হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।তবে দুপক্ষই পরবর্তীতে বসে সমাধান করা হবে। এটা একধরনের ভুল বোঝাবুঝি ছিল।

তিনি আরও বলেন, আমরা আসার পরও ইজিবাইক চালকরা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছিল। পরে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে তাদের বুঝিয়ে ব্যারিকেড সরানো হয়।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

নাসিক ‘নগর ভবনে’ ইজিবাইক চালকদের তাণ্ডবে আহত-২১

আপডেট সময়- ০২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫