শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

চাঁদাবাজি করতে গিয়ে ফেঁসে গেলেন বৈষম্যবিরোধী নেতা

এস কে সানি (টঙ্গী গাজীপুর)।।
গাজীপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতাসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) টঙ্গী পূর্ব থানায় মামলাটি রুজু করা হয়।
গাজীপুরের শেরেবাংলা রোড এলাকার একটি বাসায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ নামের একটি সংগঠনের পরিচয়ে গভীর রাতে গিয়ে চাঁদা দাবি ও ভয়ভীতির অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
অভিযুক্তরা বাসার মালিকের নামে একাধিক মামলা রয়েছে বলে দাবি করে প্রথমে নগদ টাকা আদায় করে এবং পরদিনের মধ্যে আরও ২০ লাখ টাকা চাঁদা দিতে বলে হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার রাত ১১টার দিকে প্রথমে দুজন যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে আরও সাত-আটজন তাদের পেছনে বাসায় ঢুকে পড়ে।
অভিযুক্তরা নিজেদের ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা এবং প্রশাসনের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে জানায়, বাসার মালিকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা দাবি করে, মালিক যদি ‘সমঝোতা’ না করেন, তাহলে নিচে অপেক্ষমাণ পুলিশের মাধ্যমে তাকে আটক করে নেওয়া হবে।
ভয়ে সন্ত্রস্ত পরিবার সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘরে থাকা ২০ হাজার টাকা এবং ওপর তলার ভাড়াটিয়াদের সহায়তায় আরও ৬ হাজার টাকা ম্যানেজ করে মোট ২৬ হাজার টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তদের মধ্যে একজনের নাম ‘আসিফ’ যিনি টাকা নিয়েছেন।
পরিবারটি জানায়, ঘটনার পর তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি, এবং ডিএমপির সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে জানতে পারে, বাসার মালিকের নামে কোনো মামলা, জিডি বা ওয়ারেন্ট নেই। এরপর তারা পুরো বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারেও অবহিত করেন।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা একে একে বাসায় প্রবেশ করছেন। ফুটেজে হলুদ গেঞ্জিপরা এক যুবককে চিহ্নিত করা সম্ভব হয়েছে, যিনি চাঁদার টাকা আদায়ের সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।
এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...