শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী উত্তরপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার(৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে আজ মঙ্গলবার সকাল ৯টায় এই সংবাদ লেখার আগপর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় এক ব্যক্তি লাহিনী উত্তরপাড়া এলাকার রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পাশেই একটি আমগাছের সঙ্গে গলায় রশি দেওয়া ও পা মাটিতে থাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। এরপর এলাকাবাসীকে জানালে তারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...