শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ওসমান ঘনিষ্ঠ সহচর কুখ্যাত চাঁদাবাজ সোহেল শ্রীঘরে

 

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)।।

 

ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহচর ও দোষর চাঁদাবাজ সোহেল পুলিশের হাতে আটক।

রোববার (২৫ মে) তাকে মুন্সিগঞ্জ সদর পুলিশ চাঁদাবাজীর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলা সৈয়দপুর গোগনগর এলাকার কৃষক মোঃ ইসমাইলের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালায় আওয়ামী লীগের এই দোসর চাঁদাবাজ সোহেল।

আটককৃত সোহেল আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ চুরি,ছিনতাই,ডাকাতির একাধিক মামলা রয়েছে।এর আগে অস্ত্র এবং মাদকসহ সোহেলকে বেশ কয়েকবার র‍্যাব ও ডিবি পুলিশ আটক করে। সোহেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। ওসমান বলয়ে নিজ এলাকায় বহু ধরনের অপকর্মে লিপ্ত ছিলো এ সোহেল।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শামীম ওসমানের পক্ষে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে এই সোহেলকে।

প্রসঙ্গে উল্লেখ যে,  গতকাল ২৫ মে রাতে মুন্সিগঞ্জ পুলিশ গ্রেপ্তার করে সকালে নারায়ণগঞ্জ পুলিশের মাধ্যমে আদালতে পাঠায়, তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এখনো জানা যায়নি, তবে সোহেলকে ফতুল্লাসহ একাধিক থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চাঁদাবাজীর অভিযোগকারী কৃষক ইসমাইল হোসেন জানায়, আমি ২০২৪ জুলাই মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইটি মামলা দায়ের করেছিলাম। একটি মামলায় সোহেলকে  এককভাবে আসামি করা হয়েছে যার মামলা নাম্বার ১২৮/২৪ বর্তমানে এ মামলা পিবিআই’র তদন্তাধীন চলমান রয়েছে।

অপর আরেকটি সি/আর মামলায় চারজন কে আসামি করা হয়েছে।যে মামলা নাম্বার ১২৭/২৪।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...