প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ১০:৪৭ এ.এম
মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার,আটক-৩

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।এ সময় তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।আজ মঙ্গলবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।আটক আসামির হলেন- গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মরহুম আমজাদের ছেলে সৈয়দ আলী(৬৫),মরহুম কয়মের ছেলে ইমান(৬০) ও আলমের ছেলে মনির হোসেন(২৯)।খবর নিয়ে জানা গেছে,দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি সন্ত্রাসী গোষ্ঠী কৌশলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। তাদের ধরতে আজ(মঙ্গলবার)ভোরে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনাবাহিনী,কোস্টগার্ড,পুলিশ,র্যাব ও নৌ -পুলিশের কয়েক শ’ সদস্য অংশগ্রহণ করে।পুলিশ জানায়, অভিযানে গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোশারফের ঘর তল্লাশি করে দু’টি খালি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ৫১টি তাঁজা গুলি,দু’টি পিস্তলের কভার,একটি কুড়াল,একটি টেটা,একটি এমোনেশন বক্স,একটি গুলতি,একটি ট্রলারের পাখা উদ্ধার করা হয়।তবে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হবার আগেই সে কৌশলে পালিয়ে যায়।এদিকে কুখ্যাত নৌ ডাকাত নয়ন-পিয়াসের বাড়িতে অভিযান পরিচালনা করলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।এ সময় তাদের ঘর-বাড়ি তল্লাশি করে একটি বড় রামদা,১১টি ছুরি,দু’টি বাইনোকুলার, সেনাবাহিনীর পোশাক সদৃশ কাপড় ও নগদ ৫৯ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।অভিযানে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো:রেজাউল করিম,গজারিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো:মামুন শরীফ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: আনোয়ার আলম আজাদ,গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ।গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:আনোয়ার আলম আজাদ বিষয়টি সম্পর্কে বলেন, ‘আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও আমরা তিনজনকে আটক করতে পেরেছি।অভিযানে পিস্তলের গুলি,রামদা,চাকুসহ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.