শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ’ সালিশের নামে থানায় যেতে বাধার অভিযোগ

 

প্রতীকী ছবি

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মস্থল থেকে বাড়ি  ফেরার পথে এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।ঘটনার পর স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং থানায় যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী শ্রীপুর থানায় তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

 

ভুক্তভোগী ওই নারী বলছেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক তার পথরোধ করে। তারা মুখ চেপে ধরে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং দলবেঁধে ধর্ষণ করে।এরপর তারা চলে গেলে ওই নারী তার স্বামীকে ফোন করেন। তিনি গিয়ে স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন।

ভুক্তভোগী নারী বলছেন, বুধবার সকালে ওই তিন যুবকের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি ধামকি দেয়। তারা স্থানীয়ভাবে সালিশ বসিয়ে ভুক্তভোগীর পরিবারকে থানায় যেতে নিষেধ করে।

তার স্বামী বলেন, আমরা ভয়ে ছিলাম। তারা বারবার হুমকি দিয়েছে, যাতে আমরা থানায় অভিযোগ না করি। আমি সাহস করে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার চাই।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করি। যারা ধর্ষণের মত জঘন্য ঘটনার সালিশ করেছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...