অনলাইন নিউজ ডেস্ক।।
নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মো. নাঈমুল ইসলামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার(১৭ মে) দুপুর ২টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বরখাস্ত হওয়া কয়েকজন সেনা সদস্যকে সঙ্গে নিয়ে গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন নাঈমুল ইসলাম। এর ধারাবাহিকতায়, রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেন এবং সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত উসকানিমূলক প্রচারণাও চালান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার দুপুর ২টায় সেনাবাহিনীর একটি দল খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় নাঈমুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে, তিনি তার সহযোগীদের নিয়ে উপস্থিত এক সেনা সদস্যের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেন। পরে, নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাঈমুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
এর আগে, সৈনিক থাকা অবস্থায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, শারীরিক ও মানসিক নিপীড়ন এবং সামরিক বিধি পরিপন্থী বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নাঈমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.