নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
- আপডেট সময়- ০৪:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক) নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়।
বুধবার (৭ মে) সকালে যানবাহন রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন দুদক।
এসময় দালাল সন্দেহে একজনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নিয়ামুল আহসান গাজী জানান, অভিযানকালে দুদক টিম গোপনে ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলার এক পর্যায়ে একজনকে দালাল সন্দেহে আটক করে বিআরটিএ এর অফিস প্রধান এর কক্ষে নিয়ে যায়।
এসময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।তবে তাৎক্ষণিকভাবে তার নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এবং বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়।
বিআরটিএ সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃকপক্ষ বিশেষ পরামর্শ প্রদান করেন। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদকের দায়িত্বরত এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




























































































































